নাগরপুরে ইউনিয়ন বিএনপির সম্মেলন, মামুদনগর ইউনিয়নে কমিটি

 
টাঙ্গাইলের নাগরপুরে ইউনিয়ন বিএনপির সম্মেলণ ও মামুদনগর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন। গত সোমবার বিকেলে মামুদনগর দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ ছালামের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলণ শেষে কন্ঠ ভোটের মাধ্যমে মো. নুরুল ইসলাম নুরুকে সভাপতি ও মো. আবু সাঈদ বাচ্চুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট মামুদনগর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে।
 
উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক এমএ ছালাম, যুগ্ম আহ্বায়ক আহাম্মদ আলী রানা, হাবিবুর রহমান হবি, বিএনপি নেতা আবু আহমেদ কাশেম প্রমূখ। এ সময় উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।