বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দাখিল পরীক্ষায় নকলের অভিযোগে ২১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।পাশাপাশি নকলে সহায়তার অভিযোগে ৫ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
মঙ্গলবার দুপুরে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার ইমাম পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনকালে পরীক্ষার্থীদের বহিষ্কারসহ শিক্ষকদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
জানা গেছে, মঙ্গলবার ছিল দাখিল পরীক্ষায় আরবী দ্বিতীয়পত্রের পরীক্ষা। নন্দীগ্রাম উপজেলার কালিশ-পুনাইল ফাজিল মাদ্রাসা কেন্দ্রে প্রকাশ্যে নকল চলছে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার ইমাম সেখানে পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি নকলসহ হাতেনাতে পরীক্ষার্থীদের ধরে ফেলেন। এ সময় তিনি ২১ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। একই সঙ্গে নকলে সহায়তা করার কারণে ৫ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।