পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল পুনরায় শুরু করেছে। বুধবার সকাল পৌনে ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।
 
পাটুরিয়া ফেরি ঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বিষয়টি এ তথ্য জানিয়েছেন। 
 
দীর্ঘ সময় নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটের উভয়পাশে কয়েকশ’ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।