আরিচা ঘাটের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে ৯ ফেব্রুয়ারি নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ......রাজিউন)।
তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুন্যগ্রাহী রেখে যান। বুধবার শিবালয় থানা জামে মসজিদ প্রাঙ্গনে গার্ড অব ওনার প্রদান শেষে গ্রামের বাড়ি ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলার কোনাউর গ্রামে দাফন করা হয় তাকে। তার মৃত্যুতে শিবালয় বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি ইকবাল হোসেন, সাধারন সম্পাদক খন্দকার বেলায়েত হোসেন, প্রেসক্লাব সভাপতি বাবুল আকতার মঞ্জুরসহ অনেকে শোক জানিয়েছেন।