ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া কুজিশহর গ্রামে হাস্কিং মিলের ফিতায় জড়িয়ে রেজিনা বেওয়া (৫০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বীরগঞ্জ এলাকায় তার বৃদ্ধার মৃত্যু হয়। রেজিনা বেওয়া ঠাকুরগাঁও সদর উপজেলার কুজিশহর গ্রামের মৃত আমির উদ্দীনের স্ত্রী।
রুহিয়া ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল জক বাবু জানান, রেজিনা বেওয়া মঙ্গলবার সকালে বাড়িতে পারিবারিক ধান সিদ্ধ করে পার্শবর্তী নুরুলের মিল চাতালে নিয়ে ধান শুকায়। ওইদিন বিকেলে শুকানো ধান নুরুলের হাস্কিং মিলে ভাঙানোর সময় অসাবধানতা মিলের ফিতায় জড়িয়ে তিনি আহত হন।
রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, হাস্কিং মিলের ফিতায় জড়িয়ে একজনের মৃত্যুর সংবাদ শুনেছি। ঘটনাটি স্বাভাবিক মৃত্যু। যতটুকু শুনেছি, এ মৃত্যুর কন্য কেউ দায়ী নয়। তারপরও অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হন।
ইত্তেফাক/ইউবি