শিশু কন্যা নির্যাতনের অভিযোগে এনজিও কর্মী গ্রেফতার

 
দিনাজপুরের কাহারোলে এনজিও কর্মী কিস্তির টাকা তুলতে গিয়ে শিশু নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
 
অভিযোগ থেকে জানা যায়, কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের কমলপুর গ্রামে ৯ ফেব্রুয়ারি, মঙ্গলবার বীরগঞ্জ এলাকার গ্রাম বিকাশ কেন্দ্র এনজিওর কর্মী মো. আহসান হাবীব ঋণের টাকার কিস্তি তুলতে যায়, আরতি রানী নামের এক সদস্যার বাড়িতে। কিস্তির টাকা না পেয়ে, কর্মী আহসান হাবীব আরতী রানীকে মোবাইল করলে, আরতী রানী বলে যে, আমি দুরে কাজে আছি বাড়িতে টাকা রেখে এসেছি। এই কথা শুনে এনজিও কর্মী আহসান হাবীব আরতী রানীর বাড়িতে টাকার জন্য গেলে, বাড়িতে তার মেয়ে ছাড়া কাউকে দেখতে না পেয়ে সে আরতীর মেয়ে (১০) কে কিস্তির টাকা দিতে বলে। মেয়েটি সেই মুহুত্তে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ঐ অবস্থায় ঘরে ঢুকে বিছানার নিচ থেকে টাকা এনে এনজিও কর্মীর হাতে দেয়। সেই সময় হঠাৎ করে এনজিও কর্মী আহসান হাবীব মেয়েটির মুখ চেপে ধরে ঘরের ভিতরে নিয়ে গিয়ে তার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গে হাত দেয় এবং কাউকে না বলার জন্য বিভিন্ন প্রকার লোভ দেখায়।
 
এই ঘটনা ঘটিয়ে আহসান হাবীব বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর গ্রামে কিস্তির টাকা তুলতে চলে যায়। কিছুক্ষন পর ঘটনাটি জানাজানি হলে, মেয়েটির আত্মীয়-প্রতিবেশিরা আহসান হাবীবের খোজ পেয়ে পালটাপুর গ্রামে গিয়ে দেখতে পেলে তাকে আটক করে রাখে এবং কাহারোল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে এনজিও কর্মী আহসান হাবীবকে গ্রেফতার করে কাহারোল থানায় নিয়ে আসে।
 
এই ব্যাপারে কাহারোল থানায় মেয়েটির মা আরতী রানী বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন/৩) এর ১০ ধারা মতে মামলা দায়ের করেন।