রিটেইল চেইন শপ ‘ডেইলি শপিং’ এর ২৪তম আউটলেট চালু করা হয়েছে। সম্প্রতি রাজধানীর বনশ্রীতে আউটলেটটি উদ্বোধন করেন ডেইলি শপিং এর জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম।
নতুন এ আউটলেটে পণ্যের ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা, ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটার সুযোগসহ ক্রেতাদের মেম্বারশিপ সুবিধা রয়েছে। অন্যান্য আউটলেটের মতো এখানেও বিভিন্ন ধরনের গৃহস্থালি পণ্য, পানীয়, শিশু খাদ্য, দুগ্ধজাত পণ্য, প্রসাধনী, তৈজসপত্র পাওয়া যাচ্ছে।
অনুষ্ঠানে ‘ডেইলি শপিং’-এর এজিএম মো. গালিব, অপারেশন ম্যানেজার ফিরোজ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।