অল্পের জন্য বেঁচে গেলেন সাবেক এমপি বকুল

নরসিংদীর শিবপুরে প্রাইভেটকার উল্টে অল্পের জন্য বেঁচে গেলেন সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুলসহ ৫ যাত্রী। 
 
মনোহরদী থেকে প্রাইভেটকারে নরসিংদীর শিবপুর যাচ্ছিলেন সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুলসহ ৫ জন। বান্ধারদিয়া মেসার্স পল্লী নার্সারি সেন্টারের কাছে বুধবার দুপুর ১টার প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারালে পাশের গর্তে উল্টে যায়। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তারা।
 
শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফ-উল-ইসলাম মৃধা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।