চৌমুহনীতে বিস্কুট কারখানায় আগুন

চৌমুহনী শহরে গ্লোব বিস্কুট কারখানায় বুধবার দুপুরে আগুন লাগে। এ সময় আগুন নেভাতে গিয়ে ৮ নারী শ্রমিক আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
কারখানার পরিচালক সিরাজুল ইসলাম স্বপন জানান, আগুনে কারখানার সামান্য ক্ষতি হয়েছে। এ সময় ৮ জন নারী শ্রমিক সামান্য আহত হয়েছেন।
 
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার অসীম কুমার দাস জানান, জ্ঞান হারা অবস্থায় ৮জন নারী শ্রমিককে ভর্তি করা হয়েছে। তবে ২ ঘণ্টা পর তাদের রিলিজ দেয়া হয়।