স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সোনালী ব্যাংক প্রাতিষ্ঠানিক কমিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনাল লিমিটেড-এ বুধবার এক আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ আশরাফুল মকবুল, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. শেখ মহঃ রেজাউল ইসলাম, ব্যাংকের পরিচালকবৃন্দ এবং এমডি মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ। সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সঞ্জিত কুমার বণিক  এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আলাউদ্দিন তুষার।