টস জিতে বাংলাদেশের ব্যাটিংয়ের সিদ্ধান্ত

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে স্বপ্নের ফাইনালে পৌঁছাতে স্বাগতিক বাংলাদেশ আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে (বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগারদের দলপতি মেহেদি হাসান মিরাজ। 
 
বিশ্বকাপ শুরুর আগে এই ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল যুবা টাইগাররা। তাব কাগজে-কলমের পরিসংখ্যানে আর নিজেদের সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্সে ক্যারিবীয়দের থেকে এগিয়ে মিরাজের দল।
 
প্রথমবারের মতো আইসিসি’র বড় কোনো ইভেন্টের ফাইনালে নাম লেখাতে চায় বাংলাদেশ।  বাংলাদেশ জিতলে ইতিহাসই রচনা হবে মিরপুরে। তবে, তার আগেই ইতিহাস স্পর্শ করেছে মেহেদি হাসান মিরাজের দল। কারণ, এর আগে বাংলাদেশের যুবাদের কোনো দল বিশ্বমঞ্চের সেমিফাইনালে খেলেনি। ফাইনালে পৌঁছালে সেটি হবে বাংলাদেশের ক্রিকেটে বড় অর্জনগুলোর একটি।