ত্বক ঠিকমত পরিষ্কার করা না হলে লোমকুপের গোঁড়ায় ময়লা জমে সৃষ্টি হয় ব্ল্যাকহেডসের। নারী ও পুরুষ উভয়েই এ সমস্যায় ভুগেন। মূলত ব্ল্যাকহেডস লোমকূপের নিচে থাকে। শুরুতে ব্ল্যাকহেডসের প্রতিকার করা না হলে ত্বকে ব্রণ হতে পারে। এই সমস্যায় করণীয়। উপকরণগুলো হলো, মিন্ট টুথপেষ্ট, লবণ বা বেকিং সোডা ও বরফের টুকরো।
প্রস্তুতকরণ
প্রথমে একটি পাত্রে মিন্ট টুথপেষ্ট নিয়ে এর সঙ্গে লবণ মেশাতে হবে। টুথপেস্ট এবং লবণ সামান্য পানি দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে।
ব্যবহার
মুখমণ্ডল ভাল করে ধুয়ে ফেলতে হবে। এবার ভেজা মুখে প্যাকটি লাগাতে হবে। বিশেষ করে নাক, চিবুক যে স্থানগুলোতে ব্ল্যাকহেডস বেশি হয়ে থাকে। এবার ৫-১০ মিনিট অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের জন্য জ্বালাপোড়া করতে পারে। অল্প কিছুক্ষণ পর এটি চলে যাবে। (খুব বেশি জ্বালাপোড়া করলে ব্যবহার করা যাবে না)
পাঁচ মিনিট পর প্যাক মুখে বসে গেলে ভেজা আঙুল দিয়ে ত্বক ম্যাসাজ করতে হবে। ত্বকে ম্যাসাজ করার জন্য দুই আঙুল ব্যবহার করতে হবে। আলতোভাবে ম্যাসাজ করতে হবে যেন ত্বকের ক্ষতি না হয়।
তারপর কসুম গরম পানি দিয়ে মুখ ভাল করে ধুয়ে ফেলতে হবে। সব শেষে বরফের টুকরা দিয়ে মুখ ম্যাসাজ করে ফেলতে হবে। এটি ত্বকের খোলা লোমকূপগুলো বন্ধ করে দেয়ার সঙ্গে সঙ্গে ত্বকের ময়লাও দূর করবে। প্যাকটি ব্যবহারের সময় অনেকের নাক বা চিবুকের ত্বক লাল হয়ে যেতে পারে, এতে ভয় পাওয়ার কিছু নাই। এটি সাময়িক।
সতর্কীকরণ
প্যাকটি চোখের কাছাকাছি জায়গাগুলোতে লাগানো যাবে না।
এটি ব্যবহার করার পর অবশ্যই বরফ দিয়ে ত্বকের লোমকূপ বন্ধ করে দিতে হবে।