দীর্ঘ দুই দশক পর বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের মোসলেম আলী খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রাজ্জাক মুনান, জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শহীদুল্লাহ শহীদ, যুবদলের কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, জেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপি নেতা, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চান প্রমুখ।
সম্মেলনে কাউন্সিলারদের প্রত্যক্ষ ভোটে কমিটি ঘোষণা করা হয়। উপজেলা বিএনপির সভাপতি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন বিএনপির বর্তমান আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, প্রত্যক্ষভোটে এইচ এম দ্বীন মোহাম্মদ সাধারণ সম্পাদক, জিয়াউল হাসান নিকসন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ।