নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নাজমুস সাকিব (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাগুড়া ইউনিয়নের মাস্টারপাড়া বাসস্টান্ডের কাছে ঘটনাটি ঘটে। সাকিব ওই ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
এলাকাবাসী জানায়, সাকিব ওই সড়কে মোটরসাইকেলে রংপুর থেকে বাড়িতে ফিরছিল। এ সময় ডালিয়াগামী একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সাকিব নিহত হন। তিনি রংপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ট্রাকটি পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।