চান্দিনায় সাবেক ইউপি চেয়ারম্যান জেলহাজতে

চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. মুজিবুর রহমানকে জেল হাজতে পাঠানো হয়েছে। 
 
বৃহস্পতিবার দুপুরে চাঁদাবাজী মামলায় বিচারক মো. সাইফুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে  আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।  পরে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। মুজিবুর রহমান চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। 
 
জানা যায়, ২০১৫ সালের ২৪ আগস্ট একই গ্রামের মো. জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি সাবেক চেয়ারম্যান মো. মুজিবুর রহমানসহ ১০ জনকে আসামি করে ৩ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ এনে কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন তিনি