ধলেশ্বরী নদী থেকে ৪০ মণ জাটকা আটক

মুন্সীগঞ্জের কাঠপট্টির কাছে ধলেশ্বরী নদীতে আজ শুক্রবার সকালে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা জব্দ করেছে কোস্টর্গাড। তবে এ সময় জাটকাগুলোর মালিক না পাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
 
পাগলা কোস্টগার্ডের পেটি অফিসার মো নুরুজজ্জামান জানান, বরগুনা থেকে থেকে সদরঘাটগামী এমভি নুমরাত-২ নামের ১টি লঞ্চে অভিযান চালিয়ে ৪টি বাশেঁর ঝাঁকায় বন্দী অবস্থায় জাটকা ইলিশগুলো আটক করা হয়। পরে জাটকা গুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরন করে দেয়া হয়।