রাজশাহীর বাঘায় বালুবাহী ট্রাক্টর চাপায় মানিক হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাঘা পৌরসভার মর্শিদপুরে এ ঘটনা ঘটে। মানিক ওই এলাকার আইনাল হকের ছেলে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ জানান, মানিকসহ কয়েকটি শিশু আম বাগানে খেলা করছিল। বালুবাহী ট্রাক্টরটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়ক থেকে ওই বাগানের মধ্যে প্রবেশ করে। এ সময় চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মানিক মারা যায়।