আদমদীঘিতে মাদকসেবী ছেলেকে পুলিশে দিলেন মা

বগুড়ার আদমদীঘিতে মাদকসেবী ছেলের অত্যাচার সইতে না পেরে অবশেষে পুলিশের হাতে তুলে দিলেন তার মা।

 

পুলিশ জানায়, আদমদীঘির বিনাহালী গ্রামের জাহের আলীর ছেলে মাসুদ (৩০) মাদকসেবন করে পরিবারের সদস্যদের ওপর অত্যাচার করতো।  গত শুক্রবার তার মা নিজেই ছেলেকে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ মাসুদকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ভ্র্যাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ মাসের কারাদণ্ডের আদেশ দেন।