মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় শুক্রবার দুপুরে চালক নিয়ন্ত্রণ হারালে একটি বাস পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক শিশু নিহত ও ২৫ যাত্রী আহত হয়।
নিহত ৫ বছরের শিশু উম্মে তানহার (টুকটুকি) বাড়ি যশোরের মনিরামপুর থানার গোবিন্দপুর। তার বাবার নাম নজরুল ইসলাম।
পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে। এদের মধ্যে গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়।