স্থলপথে বাণিজ্য আরো গতিশীল করতে বেনাপোলের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দর এলাকায় ‘ইনট্রিগেটেড চেকপোস্টের (সুসংহত চেকপোস্ট)’ পরীক্ষামূলক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে ভারতের ল্যান্ডপোর্ট অথরিটির চেয়ারম্যান ওয়াইএস সেরওয়াত ও বাংলাশের স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চৌধুরী এ পরীক্ষামূলক চেকপোস্টের উদ্ধোধন করেন।
এক হাজার ট্রাক ধারন ক্ষমতা সম্পন্ন ইন্ট্রিগেটেড এই চেকপোস্ট চালু হলে বাংলাদেশের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্যে আরো গতিশীলতা আসবে। ট্রাক টার্মিনাল, এয়ারকন্ডিশন ওয়ার হাউজ, এক্সপোর্ট-ইমপোর্ট জোনসহ আমদানি-রফতানি বাণিজ্য সহজ করার সব ধরনের সুযোগ-সুবিধা থাকছে ওই বন্দরে।
এটি আধুনিকায়নের ফলে বাংলাদেশ থেকে পণ্য রফতানি কয়েক গুণ বৃদ্ধি পাবে। তেমনি কয়েকগুণ আমদানি বাড়বে বলে আশা করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। সেইসঙ্গে পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে ট্রানজিট সুবিধাও নেবে ভারত সরকার। দু দেশের পণ্য বোঝাই ট্রাক আসা যাওয়ার জন্য খুলে দেয়া হয়।
১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সুসংহত চেকপোস্ট এলাকায় রয়েছে বন্দর ও কাস্টমসের মূল প্রশাসনিক ভবনসহ বিশ্রামাগার, চওড়া রাস্তা, আলো, আমদানি ও রফতানির ট্রাক রাখার গুদাম ঘর, পণ্য পরীক্ষার জন্য সিকিউরিটি চেকপোস্ট, পার্কিং, কোয়ারেন্টাইন ভবনসহ (পশু খাদ্য ও প্রাণী খাদ্যের গুণগত মান পরীক্ষাগার)।
উদ্বোধন শেষে দু,দেশের বন্দর, কাস্টমস, প্রশাসন, ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারী সংগঠনগুলোর মধ্যে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেদেশের বন্দর প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সভায় বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন বেনাপোল কাস্টমস কমিশনার এএফএম আব্দুললাহ খান, অতিরিক্ত কমশিনার ফিরোজ উদ্দিন, ডেপুটি কমিশনার মারুফুর রহমান, বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন, সিএন্ডএফ এজেন্টস এসোশিয়েশনের সভাপতি মুফিজুর রহমান সজন, ভারত বাংলাদেশ চেম্বার বন্দর সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান, আমদানি রফতানিকারক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিলন, বন্দরের মেম্বার প্রকল্প অহিদুল হক মোললাহ ও ভারতের পক্ষ ভারতীয় কলকাতা কাস্টমস কমিশণার ড. শেরন, ডেপুটি কমিশণার অনিল দাশ, বারাসাতের ডিস্ট্রিক মেজিট্রেট শুক্লা, ও ল্যান্ড পোর্ট অথরিটির মেম্বার ইউকে শরমা।