কালীগঞ্জে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে সহপাঠিদের সঙ্গে গোসল করতে নেমে সাব্বির হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
 
সাব্বির উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও মোক্তারপুর গ্রামের কমল মিয়ার ছেলে। শুক্রবার দুপুরে বিদ্যালয় সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে  দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগিতায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৫টার দিকে সাব্বিরকে মৃত অবস্থায় উদ্ধার করেন।