মনপুরায় ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে, আহত ৮

মনপুরায় ব্রিজ ভেঙ্গে চাল বোঝায় একটি ট্রাক খালে পড়ে গেছে।
 
শুক্রবার রাত সাড়ে ৭টায় এদিকে এ ঘটনা ঘটে। এ সময় এসএসসি পরীক্ষার্থীসহ ৮ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
জানা যায়, চাল ভর্তি একটি ট্রাক খাদ্যগুদামের দিকে নিয়ে যাওয়ার সময় হাজিরহাট বাজারের উত্তর পাশের একটি  ব্রিজের উপরে উঠলে হঠাৎ ব্রিজটি ভেঙ্গে ট্রাকটি খালে পড়ে  যায়। ট্রাকে থাকা সুন্দর বন লঞ্চের মো. নাগর, মো. ফরিদ, মো. ইব্রাহীম, মো. আলামিন, পথচারী এসএসসি পরীক্ষার্থী প্রান্ত চন্দ্র দাস, নকুন চন্দ্র দাস এবং ট্রাক শ্রমিক ফখরুল ও রহমান গুরুতর আহত হন।