শিবগঞ্জে পুলিশের হাতে অস্ত্র-গুলিসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আটকৃত যুবক উপজেলার বিনোদপুর ইউনিয়নের রসুনচক গ্রামের মৃত মকবুলের ছেলে আব্দুল হাকিম(৪০)। 
 
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মাহ্ফুজ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার ভোর ৪টার দিকে রসুনচক গ্রামে আবদুল হাকিমের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ তাকে আটক করে।  
 
তিনি আরও জানান, এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।