লক্ষ্মীপুরের কমলনগরে ইভিটিজিংয়ের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট শনিবার দুপুর ১টায় এ রায় দেন।
ইভটেজার মো. কাওসার (২০) ভবানীগঞ্জ ইউনিয়নের আলম বেপারীর ছেলে।
ছাত্রী ও স্থানীয়রা জানান, সকাল ৯টায় ফরাশগঞ্জ ফয়েজ আম আলিম মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী শাহানাজ আক্তার (১৩) বাড়ী থেকে সিএনজি যোগে মাদ্রাসায় আসার পথে সিএনজির অপর যাত্রী তাকে ইভটিজ করে। এ সময়ে ছাত্রী চিৎকার দিলে স্থানীয়ার গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ ঘটনাস্থল থেকে থাকে আটক করে ভ্রামম্যান আদালতের হাজির করে। শাহানাজ আক্তার উপজেলার চর পাগলা গ্রামের আলী আহমদের মেয়ে।