ময়মনসিংহের মুক্তাগাছায় অভিযান চালিয়ে চুরির মালামালসহ রেখা বেগম নামের (৩০) এক মহিলাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার সকালে উপজেলার শ্যামপুরে এই অভিযান পরিচালিত হয় ।
ময়মনসিংহ ডিবির এসআই মফিজুল ইসলাম জানান, রেখাকে গ্রেফতার পর তার কাছে থেকে চোরাই মোবাইল ফোন, দুই ভরি স্বর্ণালংকার, আড়াই ভরি রূপার নুপুরসহ একাধিক মোবাইল সিম উদ্ধার করা হয়।