ইস্টার্ন ব্যাংক লিমিটেডের গ্রাহকের অজ্ঞাতসারে তার অ্যাকাউন্ট থেকে এটিএমের মাধ্যমে টাকা তুলে নেওয়ার অভিযোগ তদন্ত করবে বাংলাদেশ ব্যাংক। শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এই কথা জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।
গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন এটিএম থেকে টাকা তুলে নেয়া হচ্ছে এমন অভিযোগ পাওয়ার পর শুক্রবার ব্যাংকটির যাবতীয় ট্রানজেকশন বন্ধ করে দেয়া হয়। পরে সন্ধ্যার দিকে আবার এটিএম সেবা চালু হয়।
ব্যাংকটির হেড অব কমিউনিকেশনস জিয়াউল করিম জানান, কোনো বুথ থেকে এই সমস্যা হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও কতোজন ক্ষতিগ্রস্ত হয়েছেন তা দেখা হচ্ছে।