বেলকে নিয়ে ঝুঁকি নেবেন না জিদান

গ্যারেথ বেল ইনজুরি থেকে সম্পূর্ণ সেরে না ওঠা পর্যন্ত তাকে বিশ্রামেই রাখছেন রিয়াল মাদ্রিদ কোজ জিনেদিন জিদান। এর অর্থ হচ্ছে আজ অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লা লিগার ম্যাচটিও মিস করছেন।
 
জিদান বলেন, বেল তখনই খেলবেন যখন সে শতভাগ ফিট। আমি এটা বলতে পারবো না সেটা কখন হবে। আমরা শুধু চাই আমাদের খেলোয়াড়েরা শতভাগ ফিট থাকুক। আমি শতভাগ ফিট বেলকে চাই, ৮০ ভাড় বা ৮৫ ভাগ নয়। আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নেবো না। এদিকে মার্সেলোর জায়গায় কোভাচিচকে খেলাবেন জিদান। তিনি বলেন, কোভাচিচ আজ শুরুর একাদশেই থাকবে। মার্কা।