তিস্তা নদীতে পানির ন্যায্য হিস্যার দাবিতে গণ অবস্থান

 
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা পাড়ে গণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
 
শনিবার তিস্তা নদীর সমাপ্তি অঞ্চল হরিপুর খেয়াঘাটে রুরাল প্লানিং অ্যান্ড ডেভলোপমেন্টাল অরগানাইজেশন (আরপিডিও) ও  প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ জোটের আয়োজনে গণ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- আরপিডিও’র নির্বাহী পরিচালক এমদাদুল হক নাদিম, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ জোটের সদস্য সচিব শ্যামল কুমার, সদস্য আব্দুর রহিম, মৎস্যজীবি বাবু বিনোদ বর্মণ, কৃষিজীবি নজরুল ইসলাম ও বিনয় চন্দ্র বর্মণ।
 
বক্তারা বলেন- ভারতের পানি বণ্ঠনে বৈষম্যের কারণে তিস্তা নদী আজ মরাখালে পরিণত হয়েছে। নদীতে পানি না থাকায় মৎস্যজীবিরা ও মাঝি-মাল্লারা কর্মহীন হয়ে পড়েছেন। কৃষিজীবিরা পানির অভাবে হাজার-হাজার হেক্টর জমিতে শস্য ফলাতে না পেরে অতি কষ্টে জীবন-যাপন করছেন। অনেকেই ইতোমধ্যে দেশান্তর হতে বাধ্য হয়েছেন। সরকার জরুরি ভিত্তিতে প্রতিবেশী দেশ ভারতের সাথে তিস্তার নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করবেন বলে তারা দাবি জানায়। পরে একটি বিক্ষোভ মিছিল তিস্তা নদীর পার প্রদক্ষিণ করে।