ফেনীতে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত

ফেনীতে ট্রেনে কাটা পড়ে এক ভাঙ্গারি ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার দুপুরে ফেনী রেলওয়ে স্টেশনের কাছে সহদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত জগদিশ দেবনাথ (৪৫) শহরের উত্তর সহদেবপুর এলাকার নিখিল দেবনাথের ছেলে। তিনি ওই এলাকায় ভাঙ্গারির ব্যবসা করেন।
 
ফেনী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেসবা-উল আলম জানান, রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের নিচে কাটা পড়েন জগদিশ। খবর পেয়ে ফেনী রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।