১২ বছর নিষিদ্ধ ভালকে

দুর্নীতির অভিযোগে ১২ বছরের জন্য ফুটবলের সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ হলেন ফিফার সাবেক মহাসচিব জেরোমে ভালকে। ভালকের বিরুদ্ধে ওঠা সেসব অভিযোগ তদন্তে প্রমাণ হওয়ায় তাকে এই শাস্তি দেয় ফিফার এথিকস কমিটি। ৫৫ বছর বয়সী ফুটবলের সাবেক এই কর্মকর্তাকে এক লাখ সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়েছে।
 
২০১৪ সালে ব্রাজিলে হওয়া বিশ্বকাপের টিকেট বিক্রি থেকে লাভবান হওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত ছিলেন ভালকে।  এর আগে দুর্নীতির অভিযোগে গত ডিসেম্বরে ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার ও উয়েফা প্রধান মিশেল প্লাতিনিকে আট বছরের জন্য ফুটবল সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।