চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সাতটি হাতবোমা ও আধা কেজি গান পাউডারসহ জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার দুপুরে শহরের পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. হামিদুর রশিদ। গ্রেফতারকৃত আবু বাক্কার (৪২) চাঁপাইনবাবগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমির।
গোয়েন্দা পুলিশ কর্মকর্তা বলেন, নাশকতার উদ্দেশে জামায়াতের নেতা-কর্মীরা পুরাতন বাজার এলাকার একটি পরিত্যক্ত ভবনে গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে শনিবার দুপুরে সেখানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও আবু বাক্কারকে গ্রেফতার এবং সেখান থেকে সাতটি হাতবোমা ও ৫০০ গ্রাম গানউডার উদ্ধার করা হয়।
জামায়াতের এ নেতার বিরুদ্ধে গাড়ি পোড়ানো ও নাশকতাসহ আটটি মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন বলে জানান গোয়েন্দা পুলিশের এ পরির্দশক।