বসুন্ধরা বাংলাদেশ ওপেন শিরোপা জিতলেন থিতিফুন

বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৬’ গলফ টুর্নামেন্টে শীর্ষে থেকে শিরোপা জিতেছেন থাইল্যান্ডের থিতিফুন চুয়াইপরাকং। শনিবার কুর্মিটোলা গলফ কোর্সে এই আসরের পর্দা নামে।
 
প্রতিযোগিতার প্রথম দিন শেষে শীর্ষে ছিল জাপান। সেই জাপানকে হটিয়ে পরদিনই শীর্ষস্থান দখল করে নেয় থাইল্যান্ড। তৃতীয় দিনও শীর্ষস্থান ধরে রাখেন থাইল্যান্ডের গলফার থিতিফুন। তারই ধারাবাহিকতায় চতুর্থ বা শেষ দিনও শীর্ষে থেকে শিরোপা জিতলেন থিতিফুন।
 
টুর্নামেন্টের দ্বিতীয় আসরের শিরোপা জিততে পারের চেয়ে ২১ শট কম খেলেছেন থিতিফুন। চতুর্থ দিন তার বার্ডি ছিল ৫টি আর বগির খপ্পরে পড়েন একবার। বিশ্বের ৩৫টি দেশের ১৩৮ জন গলফার অংশ নেন এশিয়ান ট্যুরের এই আসরে। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বসুন্ধরা গলফের এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নেন ৩১ জন গলফার।