দক্ষিণ আমেরিকার পেরুর লিমা শহরের জাগা চিটা ভিক্টরের পুত্র জেরি ভিক্টর (৫৫) প্রায় দু’মাস ধরে বরিশালের কারাগারে। পেশায় তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। পেরুর নিজের পার্ক ল্যান্ড কারখানার কর্মচারী সাহেবেরহাট (বন্দর) থানার কাউয়ারচরের বাসিন্দা বিপ্লব আমন্ত্রণ দিয়ে বরিশালে নিয়ে তার সঙ্গে থাকা প্রায় পাঁচ হাজার ডলার, পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন জেরি।
বরিশাল কারাগার থেকে মুক্তি পাওয়া একাধিক ব্যক্তি জানান, জেরির এ বিপদের কথা বিন্দুমাত্র জানে না তার পরিবার। তার আকুতি ভারতে অবস্থানরত পেরুর হাইকমিশনে তার আটকের খবরটি যেন পৌঁছে দেয়া হয়। তিনি আরো জানান, নিউ ইয়র্কে জাকির নায়েকের একটি বক্তব্য শুনে তিনি খ্রীষ্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন । তিনি বিশ্ব ইজতেমায় যোগদানের জন্য গত ১৯ ডিসেম্বর বৈধভাবেই ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। গত ২১ ডিসেম্বর তার সঙ্গে বরিশাল নৌ-বন্দর সংলগ্ন খেয়া পাড় হয়ে কীর্তনখোলা নদীর পূর্বতীরে চরকাউয়ায় চান। সেখানকার একটি নির্জনস্থানে তার উপর হামলা করে মালামাল লুট করে বিপ্লব। স্থানীয়রা তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। চিকিত্সা শেষে তাকে অবৈধ প্রবেশের দায়ে পুলিশ কারাগারে পাঠায় ।
বরিশাল কারাগারের সিনিয়র সেল সুপার কামাল হোসেন জানান, জেরি ভিক্টর প্রায় দু’মাস কারাগারে। বিষয়টি স্বরাষ্ট্রন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। পেরুর বাংলাদেশে কোনো দূতাবাস নেই। ভারতে তাদের দূতাবাস আছে। তাই পক্রিয়াটি সম্পন্ন হতে একটু বেশি সময় লাগতে পারে।
হিজলায় যৌতুকের
বলি গৃহবধূ
উপজেলার ইন্দুরিয়া এলাকায় যৌতুকের দাবিতে কুলসুম বেগম (২৪) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে কুলসুমের পিতা ফারুক ফকির বাদী হয়ে হিজলা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় কুলসুমের স্বামী ইউসুফ সিকদার ও শ্বশুড় হারুন সিকদারসহ ছয় জনকে আসামি করা হয়েছে।