দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার শ্রীরামপুর এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শহিদ মিয়া নিহত হন।
বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত মাদক ব্যবসায়ীর নাম আব্দুস শহীদ (৪২)। তিনি দক্ষিণ সুরমার তেলিবাজার আহমদপুর গ্রামের বাসিন্দা।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক বেচাকেনার গোপন সংবাদ পেয়ে শ্রীরামপুর এলাকায় অভিযান চালায় র্যাব-৯ এর একটি দল। এ সময় মাদক ব্যবসায়ী শহীদ র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালালে র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় শীর্ষ ইয়াবা ব্যবসায়ী শহীদ গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ভোর ৪টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানানা, এর আগে ২০১৭ সালের জুলাই মাসে র্যাব অভিযান চালিয়ে সিলেটের মাদক ব্যবসায়ী দম্পতি শহীদ ও তার স্ত্রী শিউলি আক্তার বুলুকে গ্রেফতার করেছিল র্যাব। এ সময় তাদের ৩ সহযোগীকে গ্রেফতার করা হয়। র্যাবের দেয়া তথ্য অনুযায়ী নিহত শহিদ মিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক সম্রাট।
ইত্তেফাক/ইউবি