ঝালকাঠিতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫

ঝালকাঠির রাজাপুরে সোনার তরী পরিবহনের একটি নৈশকোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালকসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। রবিবার ভোরে খুলনা-বরিশাল মহাসড়কের উপজেলার বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝালকাঠি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবুল খায়ের রাসেল জানান, আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।