সিলেটে সিএনজি অটোরিকশা ধর্মঘট চলছে

সিলেটে অনির্দিষ্টকালের জন্য সিএনজি অটোরিকশা ধর্মঘট শুরু হয়েছে। রবিবার সকাল ৬টা থেকে জেলায় এ কর্মসূচি পালন করছে শ্রমিকরা। 
 
‘ডিউটির’ নামে পুলিশের অহেতুক হয়রানি, ‘রং পার্কিংয়ের’ নামে ‘মিথ্যা’ মামলা, মাত্রাতিরিক্ত জরিমানা আদায়ের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। 
 
সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া বলেন, আজ ভোর ৬টা থেকে জেলার সকল সড়কে এক যোগে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। তিনি জানান, তাদেরকে হয়রানির বিষয়ে কোনো প্রতিকার না পেয়ে নিরুপায় হয়ে ধর্মঘট ডাকতে হয়েছে।