সাতক্ষীরায় নাশকতার মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৯ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত থেকে রবিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, রাতে পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের ১২ জন, শিবিরের ৫ ও বিএনপির ২ কর্মীকে গ্রেফতার করে। এছাড়া বিভিন্ন অপরাধের মামলায় আরো ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে।