শেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু

শেরপুরে ট্রাক ও ইঞ্জিনচালিত বালুবাহী ট্রলির মাঝখানে চাপা পড়ে সাথী আক্তার (৯) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চাপাতলী এতিমখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জোবায়ের খালিদ জানান, শিশুটি সদর উপজেলার চাপাতলী এলাকার সাইফুল ইসলামের মেয়ে ও চাপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। সকালে সাথী স্কুলে যাচ্ছিল। পথে এতিমখানা এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাক ও  ট্রলির মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
ট্রাক ও ট্রলিটি আটক করা হলেও এর চালকরা পালিয়ে গেছে।