পায়ের দুর্গন্ধ দূর করতে জুতা পরার আগে করণীয়

জুতা বা স্যান্ডেল পায়ে সারাদিন কাজকর্মে ও হাঁটাচলায় পা ঘেমে যায়। এতে পায়ে দুর্গন্ধের সৃষ্টি হয়।
স্যান্ডেল বা জুতা পরার আগে কিছু নিয়ম মেনে চললে দুর্গন্ধের সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে। যেমন
 
জুতো পরার ক্ষেত্রে যা করবেন
প্রথমত প্রতিদিন পরিষ্কার মোজা পরতে হবে। এবং কখনো সিনথেটিক মোজা পরা যাবে না। সুতি মোজা পরতে হবে। অন্যদিকে একই জুতো পর পর দুদিন পরা বাদ দিলেও দারুণ উপকার পাওয়া যাবে।
জুতো পরার আগে পায়ে ভালো করে ডিওডোরেন্ট স্প্রে করা যেতে পারে। এরপর মোজা পরতে হবে। এতে অনেকটা সুফল পাওয়া যাবে।
 
জুতো পরার আগে ভেতরে ট্যালকম পাউডার ছিটিয়ে নিতে পারেন।ঘাম প্রতিরোধ করে এমন পাউডারও দেয়া যেতে পারে।  এরপর জুতো পরা যেতে পারে।
খুব বেশি টাইট বা খুব বেশি ভারী জুতো পরা যাবে না।
 
স্যান্ডেল পরার ক্ষেত্রে যা করতে হবে
পানিতে বেকিং সোডা গুলে নিতে হবে। এই পানিতে কাপড় ভিজিয়ে সেটা দিয়ে নিজের পা ভালো করে মুছে নিতে হবে। পানি নিজে থেকেই শুকোতে দিতে হবে।
কাপড়টি ভালো করে চিপে সেটা দিয়ে স্যান্ডেলের ভেতরের দিকটাও মুছে নিতে হবে। খেয়াল রাখতে হবে কাপড় যেন খুব বেশি ভেজা না থাকে।
এবার পায়ে ডিওডোরেন্ট স্প্রে করে তারপর স্যান্ডেল পরতে হবে।এতে করে সারাদিন দুর্গন্ধের যন্ত্রণা থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে।