ফরিদপুর-বরিশাল মহাসড়কের উপজেলার ডাঙ্গীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে যায়। রবিবার দুপুরে এ ঘটনায় জব্বার শেখ (৬৫) ঘটনাস্থলে মারা যান। এ সময় কমপক্ষে ২৫ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জব্বার শেখ রাজবাড়ী জেলার সদর উপজেলার আরাবাড়িয়া গ্রামের ওয়াজেদ শেখের ছেলে বলে জানা গেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান, আটরশি ওরোশের উদ্দেশ্যে রাজবাড়ী থেকে ছেড়ে আসা রিজার্ভ বাস ডাঙ্গীতে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।