খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতা-কর্মীরা। গতকাল বুধবার রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর থেকে মিছিলটি বের হয়ে মিরপুর-১৩ নম্বর বিআরটিএ’র কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

মিছিলে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী। নেতা-কর্মীরা কারাবন্দী বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিভিন্ন শ্লোগান দেন।