জয়পুরহাট জেলায় ৭৭১ জন মুক্তিযোদ্ধার মাঝে ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ছয় মাসে ৩ কোটি ৭০ লাখ টাকা মুক্তিযোদ্ধা ভাতা বিতরণ করা হয়েছে।
সমাজ কল্যাণ বিভাগের উপ-পরিচালক নূর মোহাম্মদ বলেন, মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধা প্রদর্শনের অংশ হিসেবে এ ভাতা দেওয়া হচ্ছে। সমাজকল্যাণ বিভাগের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তার অংশ হিসেবে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে ৮ হাজার টাকা করে ২০১৫ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই অর্থ প্রদান করা হয়েছে।
২০১৬ সালের জানুয়ারি থেকে প্রতি মুক্তিযোদ্ধাকে সরকার ১০ হাজার টাকা করে ভাতা দেয়ার কথা রয়েছে।