ময়মনসিংহে গৃহবধূর মরদেহ উদ্ধার

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার নাগডোরা গ্রাম থেকে আয়েশা আক্তার (২৩) সামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে মাটির নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
 
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয়। ঘটনার তিনদিন পর তাকে উদ্ধার করা হয়। আয়েশা উপজেলার রামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মানিক মিয়ার স্ত্রী।
 
এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আয়েশার স্বামী মানিক মিয়া এবং তার দ্বিতীয় স্ত্রী শিল্পী বেগমকে আটক করেছে পুলিশ।  তারাকান্দা থানার ওসি মাজহারুল হক জানান, বৃহস্পতিবার সন্ধায় রামপুরের নিজ বাড়ি থেকে আয়েশা আক্তার নিখোঁজ হন ।
 
পরে আয়েশার পিতা আলাল উদ্দিন বিষয়টি পুলিশকে জানান।  ওসি জানান, মানিক মিয়া ও শিল্পী বেগমকে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।
 
তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে পুলিশ সকালে নাগডোরা এলাকা থেকে আয়েশার মরদেহ উদ্ধার করে।