নাইজেরিয়ায় স্কুল ভবন ধ্বসে একশ’ শিশুর আটকে পড়ার আশংকা করা হচ্ছে। ২৫ জনকে উদ্ধার করা হয়েছে যাদের মধ্যে অনেকেই মারা গেছে। গতকাল দেশটির বাণিজ্যিক রাজধানী লাগোসে প্রাইমারি ও কিন্ডারগার্ডেন স্কুলের চারতলা ভবন ধ্বসে পড়ে। লাগোস রাজ্যের গভর্ণর আকিনউনমি আমবোডি জানিয়েছেন, উদ্ধার হওয়া ২৫ জনের মধ্যে অনেকেই মারা গেছে। উদ্ধার কাজ চলছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র ইব্রাহিমি ফারিনলোয়ি জানিয়েছেন, রেডক্রস এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে কাজ করছেন। ধারণা করা হচ্ছে, অনেক শিশু এবং শিক্ষক ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে আছে। স্থানীয়রা জানিয়েছেন, ভবনের তৃতীয় তলায় শিশুরা শিক্ষা গ্রহণ করতো। ভবনটিতে অফিস, দোকান এবং আবাসিক কক্ষও ছিল। -আল জাজিরা