রাজশাহীতে তৎকালীন পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহর নামে তৈরি ‘জিন্নাহ মিউনিসিপ্যাল পার্কের ফলক ভেঙে ফেলা হয়েছে।
রবিবার বেলা ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের উদ্যোগে নগরীর সিপাইপাড়ার মাদ্রাসা মাঠের দক্ষিণের পুকুরপাড় সংলগ্ন এলাকায় থাকা ফলকটি ভেঙে ফেলা হয়। এদিকে ফলক ভাঙা শেষে সেখানে মিষ্টি বিতরণ করেন মুক্তিযোদ্ধারা। এ সময় তারা উক্ত পার্কের নাম পরিবর্তন করে মুক্তিযোদ্ধা পার্ক রাখার ঘোষণা দেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ডা. আব্দুল মান্নান, কেন্দ্রীয় কমান্ডের নির্বাহী সদস্য এ্যাডভোকেট মতিউর রহমান, মহানগর ডেপুটি কমান্ডার রবিউল ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহজাহান আলী বরজাহান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ।