নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ১টায় উপজেলার বাগদি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের বাগদি এলাকায় যানবাহন থামিয়ে ডাকাতির চেষ্টার সময়ে এলাকার লোকজন একজনকে ডাকাত সন্দেহে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ডাকাত দলের অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ আহত ডাকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, এখনো নিহত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ময়নাতদন্তের জন্য নিহত ডাকাতের লাশ নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।