ময়মনসিংহের মুক্তাগাছায় এক নারীকে অপহরণের অভিযোগে রুবেল (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার দুল্লা ইউনিয়নের কুড়িপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। রুবেল উপজেলার দুল্লা গ্রামের শহীদ মিয়ার ছেলে।
অভিযোগে জানা যায়, গত ৩১ জানুয়ারি রাতে মুক্তাগাছা উপজেলার বাসিন্দা এক নারীকে অপহরণ করে নিয়ে যায় রুবেল। এব্যাপারে মেয়েটির ভাই বাদী হয়ে মুক্তাগাছা থানায় রুবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ গত ৪ ফেব্রুয়ারি ভোরে অভিযান চালিয়ে রুবেলের এক আত্মীয়ের বাড়ি থেকে অপহূতা নারীকে উদ্ধার করে।
মুক্তাগাছা থানার উপ পরিদর্শক (এসআই ) ওয়াজেদ জানান, গ্রেফতারকৃত রুবেলকে সোমবার আদালতে সোপর্দ করা হবে।