হবিগঞ্জের নবীগঞ্জে ছুরিকাঘাত করে স্ত্রীকে হত্যা করেছে স্বামী। রবিবার গভীর রাতে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। সোমবার সকালে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে।
নিহত শেলী বেগম গুমগুমিয়া গ্রামের ছনর মিয়ার মেয়ে। ঘটনার পর থেকে তার স্বামী শিপন ও পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে শিপনের সঙ্গে শেলী বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ চলে আসছিল। বিয়ের এক বছর পর তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। তাদের কলহ নিয়ে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সালিশ বসে।
গত রবিবার রাতে খাওয়া ধাওয়া শেষে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন শিপন ও শেলী বেগম। রাতে ঘুমানোর সময় শিপন শেলীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে দাবি করেছেন শেলীর পরিবারের লোকজন।
সকালে শিপন মিয়ার ঘরের কোন লোকজনের সারাশব্দ না পেয়ে প্রতিবেশীরা গিয়ে দেখেন বিছানার মধ্যে গৃহবধূর রক্তমাখা নিথড় দেহ পরে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।
থানার ওসি (তদন্ত) গৌর চন্দ্র মজুমদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এটি পরিকল্পিত হত্যা।