গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (৫০) সহ জেলার বিভিন্ন এলাকা থেকে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে পলাশবাড়ী উপজেলা সদরের গৃধারীপুরের নিজ বাড়ি থেকে তাকে গেফতার করা হয়। শহিদুল ইসলাম ওই গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, শহিদুল ইসলামের বিরুদ্ধে থানায় একাধিক নাশকতা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে পলাতক থাকায় এতদিন তাকে আটক করা সম্ভব হয় নাই।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, বাকীদের পুলিশের বিশেষ অভিযানে গত রোববার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত জেলার সাত থানার বিভিন্ন এলকা থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাস, হত্যা, নারী নির্যাতন, মাদক ব্যবসা ও রাহাজানির অভিযোগে মামলা রয়েছে।