‘ইউপি নির্বাচন সুষ্ঠু করতে কমিশন সব ব্যবস্থা গ্রহণ করেছে’

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাভেদ আলী বলেছেন, ইউপি নির্বাচন সুষ্ঠু করতে কমিশন সব ব্যবস্থা গ্রহণ করেছে।
 
সোমবার বিকালে জেলা প্রশাসকের সভাকক্ষের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 
জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, ঢাকা বিভাগের আঞ্চলিক নির্বাচন অফিসার মিহির সারোয়ার মোর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন-অর-রশীদ, এডিএম একেএম শওকত আলম মজুমদার, জেলা নির্বাচন ফয়সাল কাদের ও উপজেলা চেয়ারম্যন আলহআজ মমিন আলী প্রমুখ।
 
ন্যাশনাল আইডি কার্ডের ছবি চেহারা কিছু ক্ষেত্রে বোঝা যায় না-এমন প্রশ্নের জবাবে জনাব আলী বলেন, এই নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে। পরবর্তীতে এই সমস্যা থাকবে না। আগের ইউপি নির্বাচনের চেয়ে এবার আরো স্বচ্ছভাবে ভোট গ্রহণ করা হবে।
 
তিনি বলেন, এইচএসসি পরীক্ষার কারণে যাতে সমসম্যা না হয় সেভাবেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।